ডাসারে দুপক্ষের সংঘর্ষে ১৬ ঘরে অগ্নিসংযোগ
কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১০:৪০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ডাসারে খাতিয়াল গ্রামে দীর্ঘদিনের জমির বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে পালটাপালটি হামলা ও বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে একজন গুরুতর আহত হয়েছেন এবং অন্তত ১৫-১৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে চেষ্টা চালিয়েছে। তবে ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বুধবার বিকালে দফায়-দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, জমি বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে আব্বাস চৌধুরীর সঙ্গে সিরাজ জমাদ্দারের বিরোধ চলছিল। বুধবার দুপুরে সিরাজ জমাদ্দারের নেতৃত্বে তার গ্রুপের লোকজন আব্বাস চৌধুরীকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার জেরে আব্বাস চৌধুরীর লোকজন সিরাজ জমাদ্দারের পক্ষের অন্তত ১৫-১৬টি ঘরে অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা।
আব্বাস চৌধুরীর জানান, সিরাজ জমাদ্দার তার দলবল নিয়ে আমাদের লোকজনের ওপর আগে হামলা করেছে।
সিরাজ জমাদ্দার জানান, আব্বাস ও তার লোকজন বাড়িঘরে লুটপাট করেছে।
