Logo
Logo
×

সারাদেশ

সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ নেতার পদত্যাগ

Icon

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১১:০৬ পিএম

সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ নেতার পদত্যাগ

খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক পদ হতে পদত্যাগ করেছেন ওই ইউনিয়নের চরামুখা গ্রামের তপন মণ্ডলের পুত্র শুভ্রজ্যোতি মণ্ডল।

বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেস ক্লাবে উপস্থিত হয়ে লিখিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি পদত্যাগ করেন।

সংবাদ সম্মেলনে শুভ্রজ্যোতি মণ্ডল বলেন, সম্প্রতি দেশের রাজনৈতিক পরিস্থিতি, পারিবারিক সমস্যা ও শারীরিক অসুস্থতার কারণে ইউনিয়ন ছাত্রলীগের দায়িত্ব পালন করতে পারছি না। যে কারণে সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বেচ্ছায় পদত্যাগ করছি। এ ব্যাপারে আমি সবার সহযোগিতা কামনা করছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম