Logo
Logo
×

সারাদেশ

পটুয়াখালী-৩: হাসান মামুনের পক্ষে বিএনপি নেতাকর্মীদের শপথ পাঠ

Icon

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৩:০৬ পিএম

পটুয়াখালী-৩: হাসান মামুনের পক্ষে বিএনপি নেতাকর্মীদের শপথ পাঠ

পটুয়াখালীতে হাসান মামুনের পক্ষে বিএনপি নেতাকর্মীদের শপথ পাঠ। ছবি: যুগান্তর

পটুয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুনের পক্ষে কাজ করতে প্রায় তিন শতাধিক দলীয় নেতাকর্মী ও সমর্থককে শপথবাক্য পাঠ করান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম শানু। 

বুধবার (১৪ জানুয়ারি) বিকালে দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের নেহালগঞ্জ বাজার এলাকায় নির্বাচনি কমিটি গঠন অনুষ্ঠানে ওই শপথবাক্য পাঠ করানো হয়। যা বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ পায়। 

কমিটি গঠনের ওই অনুষ্ঠানে উপজেলার বিএনপি, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

শপথবাক্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম শানু বলেন, আমরা এই জনগণের জন্য হাসান মামুনের পক্ষে, আমরা এই নির্বাচনে হাসান মামুনের কাছেই থাকব। তার নির্বাচন পরিচালনা করবো। কোনো কিছুর বিনিময়ে আমাদের চরিত্র নষ্ট হবে না। ইনশাআল্লাহ্।  

এ সময় উপস্থিত দলীয় কর্মী ও সমর্থকরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের সঙ্গে সঙ্গে শপথবাক্য পাঠ করেন। 

উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসন থেকে বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম