Logo
Logo
×

সারাদেশ

বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৩:১৩ পিএম

বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

বাকপ্রতিবন্ধী কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগে ওসমান গনি ওরফে ফুয়াদ (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ফাইল ছবি

রাজশাহীতে এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগে ওসমান গনি ওরফে ফুয়াদ (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে কাটাখালি থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার ফুয়াদের বাড়ি রাজশাহী মহানগরীর কাটাখালী থানায়।

এর আগে রাতেই ফুয়াদের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন ভুক্তভোগী কিশোরীর মা।  

মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, বুধবার সকালে বাকপ্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদে গিয়েছিলেন। দুপুরে সেখান থেকে বাড়ি ফিরে দেখেন অভিযুক্ত ফুয়াদ তার মেয়েকে ধর্ষণ করছে। তখন তিনি চিৎকার শুরু করলে ফুয়াদ পালিয়ে যায়।  

বৃহস্পতিবার সকালে কাটাখালী থানার ডিউটি অফিসার ওমর ফারুক জানান, অভিযুক্ত ব্যক্তিকে রাতেই গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম