Logo
Logo
×
   

সারাদেশ

রুমিন ফারহানার সামনেই সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

Icon

যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:৫৩ পিএম

রুমিন ফারহানার সামনেই সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

ছবি: যুগান্তর

সরাইলে স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বহিষ্কৃত বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার উঠান বৈঠককে ঘিরে দুই দল যুবকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা গ্রামে এ ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হয়।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা উঠান বৈঠকে পৌঁছানোর পর অনুষ্ঠানে আসা দুই যুবকের মধ্যে ধাক্কা লাগা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অনুষ্ঠানস্থলের পাশেই দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সরাইল থানার ওসি মো. মনজুর কাদের ভূইয়া বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .