Logo
Logo
×

সারাদেশ

ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে, নিহত ৫

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৭:৩৪ পিএম

ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে, নিহত ৫

ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে পড়ে ৫ জনের নিহতের পর এলাকায় মানুষের ভিড়

মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে পাঁচজন নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন ইজিবাইকের যাত্রী। অন্য দুজনের মধ্যে একজন বাসের হেলপার ও অপরজন বাসযাত্রী।

রোববার বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ঘটকচরের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

মাদারীপুরের মোস্তফাপুরের হাইওয়ে থানার ওসি মামুন আল রশিদ যুগান্তরকে জানান, মাদারীপুর থেকে সার্বিক পরিবহণের একটি যাত্রীবাহী ঢাকার দিকে যাচ্ছিল। মাঝপথে সদর উপজেলার ঘটকচর এলাকায় আসলে সামনে থাকা একটি ইজিবাইককে চাপা দেয়। পরে বাসটি খাদে পড়ে যায়।

তিনি জানান, ঘটনাস্থলে ইজিবাইকের তিন যাত্রী ও বাসের হেলপার এবং এক যাত্রী নিহত হয়েছেন। আহত হন বেশ কয়েকজন।

ওসি জানান, খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। এ সময় বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল। 

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম