Logo
Logo
×

সারাদেশ

তানোর-গোদাগাড়ী আসনে সরে দাঁড়ালেন সুলতানুল ইসলাম

Icon

তানোর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১০:৫৩ পিএম

তানোর-গোদাগাড়ী আসনে সরে দাঁড়ালেন সুলতানুল ইসলাম

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী সুলতানুল ইসলাম তারেক। মঙ্গলবার (২০ জানুয়ারি) মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের শেষ সময়ে রাজশাহীর রিটার্নিং কর্মকর্তার দফতর থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন তিনি।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নির্বাচনি সেল থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, রাজশাহীর ছয়টি আসনেই বিএনপি ও জামায়াতের প্রার্থীরা রয়েছেন। এদিকে জামায়াত নেতৃত্বাধীন জোটে রয়েছে এবি পার্টি। তবে রাজশাহী-১ আসনে এবি পার্টির আব্দুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীদের পাশাপাশি তারাও ভোটের মাঠে থেকে গেলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম