Logo
Logo
×

সারাদেশ

আবারও বিএনপির পদ ফিরে পেলেন তিনি

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১০:৫৬ পিএম

আবারও বিএনপির পদ ফিরে পেলেন তিনি

ফতুল্লার মনিরুল আলম সেন্টু আবারও ফিরে পেলেন বিএনপির পদ। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে সেন্টুর সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়। এর আগেও সদস্যপদ ফিরিয়ে দিয়ে তা ২ জানুয়ারি স্থগিত করেন রিজভী।

কুতুবপুর ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকে নির্বাচন করার পর তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল।

জানা যায়, ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মনিরুল আলম সেন্টু জনপ্রিয়তায় একাধিকবার কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। সবসময় চেয়ারম্যান পদটি ধরে রাখতে ২০১৮ সালে শামীম ওসমানের আজ্ঞাবহ হন। ওই সময় প্রকাশ্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের পক্ষে সংসদ নির্বাচনে অংশ নেন এবং ভোট প্রার্থনা করেন। এ অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল মনিরুল আলম সেন্টুকে। এরপর তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করে কুতুবপুর ইউনিয়ন পরিষদে ফের চেয়ারম্যান নির্বাচিত হন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম