গাজীপুরে বিএনপির এক বিদ্রোহীসহ ৮ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১১:২৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫টি আসনে বিএনপির এক বিদ্রোহীসহ ৮ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তারা প্রার্থিতা প্রত্যাহার করেন।
মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন- গাজীপুর-১ আসন থেকে জাতীয় পার্টির আল আমিন, গাজীপুর-২ থেকে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. সালাউদ্দিন
সরকার, জামায়াতে ইসলামের মোহাম্মদ হোসেন আলী, এবি পার্টির আব্বাস ইসলাম খান ও খেলাফত মজলিশের খন্দকার রুহুল আমিন, গাজীপুর-৩ থেকে এবি পার্টির মো. কৌশিক আহামেদ ও জামায়াতে ইসলামীর মো.
জাহাঙ্গীর আলম এবং গাজীপুর-৫ আসন থেকে খেলাফত মজলিশের রুহুল আমিন।
