ইইউ নির্বাচন পর্যবেক্ষক দল ভাঙ্গায়
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৭:২১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর ও চরভদ্রাসন) আসনে ভাঙ্গায় নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয় পরিদর্শনে আসেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনি পর্যবেক্ষক দল।
এ সময় তাদের সঙ্গে ছিলেন ফরিদপুর-৪ আসনে ফরিদপুর নির্বাচনি ও বিচারিক কমিটির সভাপতি ও সিভিল জজ মো. রহুল আমিন এবং দোভাষী বাংলাদেশি কননী সাহা নামের তাদের একজন প্রতিনিধি।
আজ বুধবার (২১ জানুয়ারি) সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর ও চরভদ্রাসন) আসনে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয় পরিদর্শন করেন তারা। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সারাদিন বিভিন্ন এলাকায় পরিদর্শন করবেন বলে জানা যায়।
তারা হলেন- ইউরোপীয় ইউনিয়নের একটি নির্বাচনি পর্যবেক্ষক দলের প্রধান ভিরোনিকা হোমোলোভা ও দীনিল কিরিকিস।
পরিদর্শনের পর ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনি পর্যবেক্ষক দলের প্রধান ভিরোনিকা হোমোলোভা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে ইউরোপীয় ইউনিয়নের একটি নির্বাচনি পর্যবেক্ষক দল ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলাধীন সিনিয়র সিভিল জজ আদালত ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর ও চরভদ্রাসন) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যক্রম পরিদর্শন করতে এসেছি। ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক দলের এ পরিদর্শন আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ ও নিবিড় পর্যবেক্ষণের ইঙ্গিত বহন করবে। নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয় পরিদর্শনের মাধ্যমে পর্যবেক্ষক দলটি নির্বাচনি অভিযোগ নিষ্পত্তি, বিচারিক স্বচ্ছতা এবং প্রাতিষ্ঠানিক প্রস্তুতি সম্পর্কে ধারণা গ্রহণ করেন। পরিদর্শনকালে পর্যবেক্ষক দলটি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যপ্রণালি, দায়িত্ব ও চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
তিনি আরও বলেন, আমাদের সঙ্গে সরকারের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং আমরা ইউরোপ ইউনিয়ন প্রতিনিধি দল নির্বাচনের পরেও এক বছর পর্যন্ত বাংলাদেশে অপেক্ষা করব।
এ সময় ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনি পর্যবেক্ষক দলের সঙ্গে ছিলেন ফরিদপুর-৪ এর নির্বাচনি বিচারিক কমিটির সভাপতি ও সিভিল জজ মো. রহুল আমিন। ইউরোপীয় ইউনিয়নের একটি নির্বাচনি পর্যবেক্ষক দলকে সার্বিক সহযোগিতা প্রদান করেন বলে জানান নির্বাচনি ও বিচারিক কমিটির সভাপতি।
তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনি পর্যবেক্ষক দল পরিদর্শনকালীন সময়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত না হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক পরিবেশ স্বাভাবিক ও নিয়ন্ত্রিত রয়েছে বলে জানান তিনি। সামগ্রিকভাবে আন্তর্জাতিক পর্যবেক্ষণ কার্যক্রম ভবিষ্যতে নির্বাচনি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বিষয়ে আন্তর্জাতিক মূল্যায়নে প্রভাব ফেলতে পারে বলে জানান।
