Logo
Logo
×

সারাদেশ

ঢাকা-৩ আসনে জাতীয় পার্টি প্রার্থীর গণসংযোগ

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৯:৫৯ পিএম

ঢাকা-৩ আসনে জাতীয় পার্টি প্রার্থীর গণসংযোগ

ঢাকা-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ ফারুক বৃহস্পতিবার নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সাক্ষাৎ করে দোয়া কামনা করেন এবং লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে হাজী মোহাম্মদ ফারুক এরশাদ সরকারের সময়কার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন।

তিনি বলেন, আমি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি। পল্লীবন্ধু এরশাদ সাহেবের উন্নয়নের কথা মানুষ এখনো স্মরণ করে। তার প্রতিষ্ঠিত দলের প্রতীক লাঙ্গল খেটে খাওয়া মানুষের কথা বলে এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয়। সেই লাঙ্গল প্রতীক নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। সকলের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করছি।

এ সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইউসুফ আলী লস্কর, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য মাইনুল হোসেন আলমগীরসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম