Logo
Logo
×

সারাদেশ

পূর্বাচল প্রেস ক্লাবের উদ্বোধন, ৩৬ সদস্যবিশিষ্ট কমিটি

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০৭:৪৬ পিএম

পূর্বাচল প্রেস ক্লাবের উদ্বোধন, ৩৬ সদস্যবিশিষ্ট কমিটি

‘সত্যের পক্ষে সাংবাদিকতার শক্তি’ এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল প্রেস ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ সময় ক্লাবের ৩৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সোমবার দিনব্যাপী জমকালো আয়োজনের মধ্য দিয়ে পূর্বাচল প্রেস ক্লাবের উদ্বোধন ও কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সময় টিভির সাংবাদিক মো. রাশেদুল ইসলাম সভাপতি ও দেশ টিভির সাংবাদিক রাসেল মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

কমিটিতে একুশে টিভির সাংবাদিক রবিউল ইসলাম, দৈনিক বাংলা এর সাংবাদিক এমএস ডালিম ও ডেইলি অবজারভারের সাংবাদিক শাহেল মাহমুদ সহ-সভাপতি নির্বাচিত করা হয়।

এছাড়াও বৈশাখী টিভির সাংবাদিক আতাউর রহমান সানীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩৬ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মানবকণ্ঠের সম্পাদক শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মানবকণ্ঠের সিও সৌরভ হাসান সজীব, পূর্বাচল প্রেস ক্লাবের উপদেষ্টা হানিফ মোল্লা, জনকণ্ঠের ডেপুটি চিফ রিপোর্টার ইসরাফিল ফরাজী, সময় টিভির জ্যেষ্ঠ বার্তাকক্ষ সম্পাদক তৌফিক মাহমুদ, এটিএন বাংলার অনলাইন ও ডিজিটালের নিউজ এডিটর আল-ইমরান ও রূপগঞ্জের স্থানীয় বিভিন্ন সাংবাদিকসহ অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত ছিলেন। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম