Logo
Logo
×

সারাদেশ

কালকিনি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিলন সম্পাদক লিটন

Icon

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:৩৬ পিএম

কালকিনি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিলন সম্পাদক লিটন

মাদারীপুরের কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির ১৪ সদস্য বিশিষ্ট কার্যকরী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কালকিনি কিশলয় বিদ্যানিকেতন হলরুমে প্রথম অধিবেশনে এ কমিটি ঘোষণা করেন সম্মেলনের দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবা ইসলাম।

এতে এইচএম মিলনকে সভাপতি (দৈনিক যুগান্তর-একাত্তর টিভি), কাজী কামরুজ্জামান সহ-সভাপতি (দৈনিক সকালের সময়), নাসির উদ্দিন ফকির লিটন সাধারণ সম্পাদক (দৈনিক রুপালী বাংলাদেশ), রকিবুজ্জামান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (একুশে টিভি-মানবকণ্ঠ), আবির হাসান পারভেজ সাংগঠনিক সম্পাদক (দৈনিক বাংলাদেশ বুলেটিন), সৈয়দ শামীম দপ্তর সম্পাদক (দৈনিক নিরপেক্ষ), মেহেদী হাসান মাসুম প্রচার সম্পাদক (দৈনিক প্রতিদিনের সংবাদ), মো. জাকির হোসেন কোষাধ্যক্ষ (প্রগতি টিভি), মুন্সি ফরহাদ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক (দৈনিক সময়ের কাগজ), মহিউদ্দিন মাহি সমাজসেবা সম্পাদক (কালবেলা), তাবারক হোসেন সিনিয়র সদস্য-১, আসাদুজ্জামান লিমন-২, সুমন আহম্মেদ বাবু-৩ ও শামীম আহসান সদস্য-৪ নির্বাচিত হয়েছেন।

কমিটি গঠন শেষে দ্বিতীয় অধিবেশনে নবনির্বাচিত কমিটির সব সদস্যদের সঙ্গে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন মাদারীপুর, কালকিনি ও ডাসারের পেশাদার সাংবাদিকরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম