Logo
Logo
×

সারাদেশ

ঝিনাইদহ-৪ আসন হবে বাংলাদেশের মধ্যে এক নাম্বার: রাশেদ খান

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১০:৫০ পিএম

ঝিনাইদহ-৪ আসন হবে বাংলাদেশের মধ্যে এক নাম্বার: রাশেদ খান

ঝিনাইদহ-৪ বাংলাদেশের মধ্যে এক নম্বর আসন হবে বলে মন্তব্য করেছেন এ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান।

শুক্রবার বিকালে রোববার কালীগঞ্জ উপজেলার গাজীর বাজারে নির্বাচনি জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীক বিজয়ী হবে ইনশাআল্লাহ। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পরে কারা এই এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের নির্যাতন করেছে আমরা সবাই জানি। আমরা দেখছি হুমকি দেওয়া হচ্ছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করেছি। এই গণঅভ্যুত্থানে আমাদের ভূমিকা সম্পর্কে জানেন। ঝিনাইদহ-৪ আসনে তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছেন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার আমানত ধানের শীষ প্রতীক। এই আমানত আপনাদের রক্ষা করতে হবে। ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। যদি কেউ চাঁদাবাজি করে আমাদের জানাবেন দাঁতভাঙা জবাব দেওয়া হবে। সনাতন ভাইদের বলতে চাই- আপনারা বিএনপির কাছে শতভাগ নিরাপদ। আমরা কথা দিচ্ছি ঝিনাইদহ-৪ আসন হবে বাংলাদেশের মধ্যে মডেল আসন। যেহেতু জাতীয় পর্যায়ে রাজনীতি করি আমার ওই ধরনের সুযোগ রয়েছে।

নির্বাচনি সমাবেশ শেষে এক প্রচার মিছিল বের করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম, ইসরাইল হোসেন জীবন, হারুন অর রশিদ মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলনসহ অন্যরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম