Logo
Logo
×

সারাদেশ

আ.লীগের দুর্গে ধানের শীষ ও রিকশার লড়াই হবে হাড্ডাহাড্ডি

Icon

আব্দুল মান্নান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১১:১৩ পিএম

আ.লীগের দুর্গে ধানের শীষ ও রিকশার লড়াই হবে হাড্ডাহাড্ডি

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর ও চরভদ্রাসন) আসনে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দুর্গে রিকশা ও ধানের শীষে দ্বিমুখী লড়াইয়ে সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সাধারণ ভোটাররা। বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে কথা বলে তথ্য জানা গেছে। 

নির্বাচনের দিন যতই ঘনিয়ে এসেছে, ততই ভোটার ও প্রার্থীরা সরগরম হয়ে উঠেছে। চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন হাট বাজারে আলোচনা সমালোচনা ঝড় উঠছে। ভোটাররা হিসাব নিকাশ মিলাচ্ছেন। কোনো প্রার্থীকে ভোট দিলে এলাকার উন্নয়ন করবেন। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজিসহ দুর্নীতিমুক্ত সমাজ গড়তে পারবেন সেই প্রার্থীকে ভোট দিয়ে তারা জয়যুক্ত করবেন।

বর্তমানে ভোটের মাঠ বিশ্লেষণ করে ভোটাররা মনে করছেন, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার মধ্যে লড়াই হবে।

আরও বড় করে যদি বিশ্লেষণ করা হয়, তাহলে ৪ জন প্রার্থী শহিদুল ইসলাম বাবুল ও মাওলানা মিজানুর রহমান মোল্লা, মুজাহিদ বেগ ও মাওলানা সরোয়ার হোসেন ৪ জন ভোটের মাঠে এগিয়ে রয়েছে। তাদের মধ্যে তুমুল লড়াই হওয়ার সম্ভবনা রয়েছে।

এ বিষয়ে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল বলেন, যে পরিমাণ মানুষের ভালোবাসা পেয়েছি তাতে ভোটারদের ভালবাসায় আমি আপ্লুত হয়ে পড়েছি। ৩ থানায় উঠান বৈঠক করেছি, সেখানে ধানের শীষের সমর্থক কানায় কানায় ভরে উঠে। আমি আশা করি, জাতীয় সংসদ আমাদের নেতা জনাব তারেক রহমানের ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন, আমি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকারবদ্ধ। আমাকে ১১ দলীয় জোট থেকে আমাকে মনোনীত করেছে। তবে এ আসন উন্মুক্ত থাকায় জামায়াতের প্রার্থীও রয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি আমার দলের আমীর আল্লামা মামুনুল হক ভাঙ্গায় জনসভা করবেন। আশা করি, ওইদিন জোটের বিষয়টি সমাধান হয়ে যাবে এবং আমাকে এককভাবে সমর্থন করবেন। 

তিনি বলেন, এর আগে আমি ভাঙ্গায় গণমিছিল করেছি, গণমিছিলে জনসমুদ্রে পরিণত হয়েছিল। গণমিছিলে যে পরিমাণ মানুষের ভালোবাসা পেয়েছি। তিন থানায় মানুষের রিকশা মার্কার গণজোয়ার দেখছি, প্রতিটি উঠান বৈঠকে কানায় কানায় মানুষের ঢল নামে। মানুষের ভালোবাসা ও উপস্থিতিতে বলে দিচ্ছে এবার তারা রিকশা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে, ইনশাল্লাহ। আমি বিজয়ী হলে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাব।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী এমএম মুজাহিদ বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভাঙ্গা সদরপুর ও চরভদ্রাসন আসনে সতন্ত্র প্রার্থী হিসেবে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছি। বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানে সাহায্য সহযোগিতা করছি, মানুষের সেবা দিচ্ছি। আমি মানুষের ভালোবাসা ও আশ্বাস পেয়েছি। তাতে আমি মনে করি ফুটবল মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয় করবে, ইনশাল্লাহ।

জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন বলেন, আমি দীর্ঘদিন ধরে জামায়াতের সঙ্গে রাজনীতি করি। আগে আমি ভাঙ্গা উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলাম। পাঁচ বছর মানুষের সেবা করেছি। প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমি মনে করছি, জনগণ আমাকে ভোট দিয়ে বিজয় করবে, ইনশাআল্লাহ।

জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ ভাঙ্গা সদরপুর ও চরভদ্রাসন আসনে মোট আটজন প্রার্থী ভোট যুদ্ধে মাঠে রয়েছেন।

অন্যরা প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী (ফুটবল) মুজাহিদ বেগ, জামায়াতে ইসলামির প্রার্থী (দাঁড়িপাল্লা) মোহাম্মদ সরোয়ার হোসেন, জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল) রায়হান জামিল, কমিনিস্ট পার্টির প্রার্থী (কাস্তে) আতাউর রহমান কালু, সতন্ত্র প্রার্থী (ঘোড়া) এম এম হোসাইন ও ইসলামী আন্দোলন (হাতপাখা) মাওলানা এছাহাক চোকদার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম