Logo
Logo
×

সারাদেশ

কালকিনিতে যুগান্তর স্বজন সমাবেশের বৃক্ষরোপণ

Icon

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৯ এএম

কালকিনিতে যুগান্তর স্বজন সমাবেশের বৃক্ষরোপণ

‘আসুন গাছ লাগাই, সবার জীবন বাঁচাই’ স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি উপজেলার স্বজন সমাবেশের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা প্রজাতির ফলের গাছ রোপণ করা হয়েছে।

সম্প্রতি পৌর এলাকার কাস্টগড় উচ্চ বিদ্যালয়ের চত্বরে ফলের গাছ রোপণের মধ্যে দিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা স্বজন সমাবেশের প্রধান উপদেষ্টা ও দৈনিক যুগান্তরের কালকিনি-ডাসার উপজেলা প্রতিনিধি এইচ এম মিলন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন কাষ্টগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন, সাবেক কাউন্সিলর দেলোয়ার হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সরদার, উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক ডলি আক্তার, যুগ্ন সম্পাদক সুজন আকন, সদস্য সাজ্জাদ হোসেন, তুলু তালুকদার, নাজমুল হাওলাদার প্রমুখ। 

 এ সময় অতিথিরা তাদের বক্তব্য বলেন, ‘দেশের স্বনামধন্য গণমাধ্যম যুগান্তর স্বজন সমাবেশের কালকিনি-ডাসারের বন্ধুরা বিগত দিনে যতগুলো ফলের গাছ স্কুলগুলোতে রোপণ করেছিল, সেইসব গাছের ফলমূল বর্তমানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ভোগ করছেন। স্বজন সমাবেশের লাগানো ওষধি গাছের সুফল কাজে লাগাচ্ছে সাধারণ মানুষেরা। যুগান্তর দেশের মানুষের স্বার্থে ও নিরপেক্ষ সাংবাদিকতার জন্য অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। পাশাপাশি স্বজনরা কাজ করে যাচ্ছে সমাজকে আলোকিত করতে। স্বজনদের এই লড়াই সামনে আরও বেগবান হবে বলে আমরা বিশ্বাস করি।’ 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম