Logo
Logo
×

সারাদেশ

নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪১ পিএম

নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডক্টর রবিউল ইসলাম খানের নেতৃত্বে নাগরিক ঐক্যের জেলা, সাতটি উপজেলা, পৌরসভা, ওয়ার্ড ও ইউনিয়ন শাখার ২১৭ জন নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের কাটিয়া এলাকার নিরিবিলি কমিউনিটি সেন্টারে জেলা নাগরিক ঐক্যের উদ্যোগে যোগদান উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচএম রহমাতুল্লাহ পলাশ। এ সময় তিনি বিএনপিতে যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন।

প্রধান অতিথির বক্তব্যে এইচএম রহমাতুল্লাহ পলাশ বলেন, সাতক্ষীরায় জেলা বিএনপি একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। আজকের এই বিশাল যোগদানের ফলে দল আরও গতিশীল হবে এবং এর সরাসরি ইতিবাচক প্রভাব নির্বাচনের ভোটের মাঠে প্রতিফলিত হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম