Logo
Logo
×

সারাদেশ

চোরাই মহিষের মাংসসহ গ্রেফতার ১

Icon

মনপুরা (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০ এএম

চোরাই মহিষের মাংসসহ গ্রেফতার ১

ছবি: যুগান্তর

ভোলার মনপুরায় চর থেকে মহিষ চুরি করে জবাইকৃত মাংস বিক্রির জন্য নেওয়ার সময় বাগন আলী নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চার বস্তা চোরাই মহিষের মাংস উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ভোর ৬টায় উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের আনন্দবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

বাগন আলী উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা শহাজাহান রাঢ়ীর ছেলে।

জানা যায়, ভোরে টহল পুলিশের একটি টিম আনন্দ বাজার সংলগ্ন পাকা সড়কের ওপর অটোরিকশায় তল্লাশি চালায়। পরে অটোরিকশায় থাকা চার বস্তায় চোরাই মহিষের ৮০ কেজি ২শ গ্রাম মাংসসহ বাগন আলীকে গ্রেফতার করা হয়।  

মনপুরা থানার ওসি মো. ফরিদ উদ্দিন জানান, সকাল ১০টায় উদ্ধার চার বস্তায় থাকা চোরাই মহিষের মাংস আদালতের নির্দেশে বত্রিশ (৩২) হাজার টাকায় বিক্রি করা হয়েছে। দুপুর ৩টায় আসামিকে আদালতের মাধ্যমে ভোলা কারাগারে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম