Logo
Logo
×

সারাদেশ

জয়পুরহাট জেলা আ.লীগ নেতা কারাগারে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৮ এএম

জয়পুরহাট জেলা আ.লীগ নেতা কারাগারে

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তৌফিকুল ইসলাম বেলালকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (২ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে কালাই পৌরশহরের থানাপাড়া (কৃষি ব্যাংকপাড়া) মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

তৌফিকুল ইসলাম বেলাল কালাই পৌর শহরের তালুকদারপাড়া মহল্লার মৃত তাইফুল ইসলাম তালুকদার খোকার ছেলে। তিনি জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে বলেন, একটি নাশকতা ও বিস্ফোরক আইনের মামলার তদন্তে তৌফিকুল ইসলাম বেলালের নাম পাওয়া যায়। সোমবার রাতে তাকে গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম