সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ যুবক আটক
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৮ পিএম
আটক আতিক আহম্মদ । ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীর বাগমারায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ভটখালী গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে।
এ সময় তার সঙ্গে থাকা দুটি ছুরি এবং পাঁচটি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়। আটক আতিক আহম্মেদ স্থানীয় যোগীপাড়া ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় লোকজন জানান, আতিক আহম্মেদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশৃঙ্খলা ঘটানোর জন্য বিভিন্ন ধরনের অস্ত্র সংগ্রহ করে তার বাড়িতে মজুদ করছিল।
বাগমারা থানার ওসি সাইদুল আলম বলেন, অস্ত্র আইনে মামলা দিয়ে আটক হওয়া আতিককে বুধবার (৪ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
