Logo
Logo
×

সারাদেশ

চাঁদপুর-৪ আসন

বিএনপি প্রার্থীর পিতা-মাতার কবর জিয়ারত করলেন বিদ্রোহী প্রার্থী

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৬ পিএম

বিএনপি প্রার্থীর পিতা-মাতার কবর জিয়ারত করলেন বিদ্রোহী প্রার্থী

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপি প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদের মরহুম পিতা সৈয়দ আহামদ পাটওয়ারী ও মরহুম মাতা আফতাবুনেছা বেগমের কবর জিয়ারত করেছেন স্বতন্ত্র তথা বিএনপির বিদ্রোহী প্রার্থী।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে রূপসা দক্ষিণ ইউনিয়নের মান্দারখীল গ্রামে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক (বহিষ্কৃত) এমএ হান্নান তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদের পিতা-মাতার কবর জিয়ারত করেন।

জিয়ারত শেষে বিএনপি প্রার্থীর ছেলে সাদমান সাকিব অপূর্বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে চিংড়ি প্রতীকে ভোট প্রার্থনা করেন। বিপরীতে বিএনপির প্রার্থীর ছেলে অপূর্ব প্রার্থী এমএ হান্নানকে বাড়িতে চায়ের নিমন্ত্রণ দেন।

এ সময় এমএ হান্নানের সঙ্গে সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, সাবেক পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজীসহ নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে নির্বাচনি উত্তেজনার মধ্যেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পিতা-মাতার কবর জিয়ারত বিষয়ে এমএ হান্নান বলেন, লায়ন হারুন আমার প্রতিদ্বন্দ্বী; কিন্তু তার পিতা-মাতা আমার শ্রদ্ধেয়জন। একই সঙ্গে আমাদের সন্তানরাও আমাদের স্নেহের।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম