Logo
Logo
×

সারাদেশ

গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার ফেরাতে বিএনপির বিকল্প নেই: রিতা

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩০ পিএম

গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার ফেরাতে বিএনপির বিকল্প নেই: রিতা

বক্তব্য দিচ্ছেন মানিকগঞ্জ–৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খান রিতা। ছবি: যুগান্তর

মানিকগঞ্জ–৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খান রিতা বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির কোনো বিকল্প নেই।  ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করলে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নে আয়োজিত জনসভা ও গণসংযোগে তিনি এসব কথা বলেন। 

রিতা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ ঐক্যবদ্ধ।  এই নেতৃত্বকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।  মানিকগঞ্জ–৩ আসনের জনগণ সবসময় গণতন্ত্রের পক্ষে ছিল, এবারও তার ব্যতিক্রম হবে না।

জনসভায় মানিকগঞ্জের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে রিতা বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও কর্মসংস্থানের ক্ষেত্রে মানিকগঞ্জকে মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে। 

তিনি আরও বলেন, মানিকগঞ্জের পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা আছে।

সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম