Logo
Logo
×

সারাদেশ

গাজীপুর–২ আসনে রনির পক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রচারণা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৭ এএম

গাজীপুর–২ আসনে রনির পক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রচারণা

গাজীপুর–২ নির্বাচনী আসনে বিএনপির মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী এম মঞ্জুরুল করিম রনিকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী প্রচারণা ও মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

বুধবার দিনভর গাজীপুর শহরের শ্মশান, উত্তর ছায়াবীথি, জোড়পুকুর পাড়, বরুদা, হাড়িনাল হয়ে দক্ষিন ছায়াবীথি, মাধবাড়ী হয়ে গাজীপুর মহানগরের রথখোলা এলাকায় নির্বাচনী মিছিল ও প্রচারণা করা হয়। 

এ সময় গাজীপুর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, গাজীপুর জেলা সেচ্ছাসেবক দল সভাপতি হাসিবুর রহমান মুন্না, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মারজুক আহমেদ, ২৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহানূর আলম, নগর স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল আলম তালুকদার,  নাহিদ সরকার, কাজী আজিম উদ্দিন শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক চৌধুরী ইবনে সিনহা তোহা, যুবদল নেতা আনোয়ার হোসেন অনু, পারভেজ জাকারিয়া প্রিন্স, ছাত্রদল নেতা আবির শুভ, শিহাব চৌধুরী তাকি প্রমুখ উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম