Logo
Logo
×

সারাদেশ

মাসুদ সাঈদী

পিরোজপুরকে ইনসাফভিত্তিক মডেল জেলায় রূপান্তরের ইচ্ছা রাখি

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৪ এএম

পিরোজপুরকে ইনসাফভিত্তিক মডেল জেলায় রূপান্তরের ইচ্ছা রাখি

জামায়াতে ইসলামীর পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, আমি এখানে নির্বাচিত হলে পিরোজপুরকে একটি ইনসাফভিত্তিক, ন্যায় ও আধুনিক মডেল জেলায় রূপান্তরের ইচ্ছা রাখি।

বুধবার দুপুরে স্থানীয় একটি রেস্তোরাঁয় ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আমিরের এ সফরকে পিরোজপুরবাসীর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন তার দলীয় নেতাকর্মীরা।

পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের এক লিখিত বিবৃতিতে এ সফরের বিস্তারিত তুলে ধরা হয়।

এ সময় ফরিদ আরও জানান, আমিরে জামায়াত পিরোজপুরের সাধারণ মানুষের সঙ্গে মিলিত হবেন এবং বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে দেশ গড়ার দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন।

‎সংবাদ সম্মেলনে পিরোজপুর জেলার ৩টি সংসদীয় আসনের জন্য প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ঘোষিত প্রার্থীরা হলেন- পিরোজপুর-১ আসনে আল্লামা সাঈদীপুত্র মাসুদ সাঈদী, পিরোজপুর-২ আসনে আরেক পুত্র শামীম সাঈদী ও পিরোজপুর-৩ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী ডা. শামীম হামিদী।

‎প্রার্থীদের উপস্থিতি ও সাংবাদিকদের সঙ্গে ‎সংবাদ সম্মেলনে মাসুদ সাঈদী উপস্থিত সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সাংবাদিকরা আগামী নির্বাচন ও পিরোজপুরের উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রশ্ন করলে প্রার্থীরা অত্যন্ত সাবলীলভাবে তাদের লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন মাসুদ সাঈদী।

‎সংবাদ সম্মেলনে ১৯৭১-এর শহীদদের পাশাপাশি চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনে আবু সাঈদ, মুগ্ধসহ সব শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম