Logo
Logo
×

সারাদেশ

ধানের শীষের প্রার্থী চাঁদের পক্ষে ভোটের মাঠে আইনজীবীরা

Icon

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৮ এএম

ধানের শীষের প্রার্থী চাঁদের পক্ষে ভোটের মাঠে আইনজীবীরা

ধানের শীষের প্রার্থী চাঁদের পক্ষে ভোটের মাঠে আইনজীবীরা

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু সাইদ চাঁদের পক্ষে চারঘাট ও সারদা বাজারসহ আশপাশের বিভিন্ন হাট-বাজারে ভোট চাইলেন একদল আইনজীবী। প্রতিটি দোকান ঘর ও বাজারে উপস্থিত বিভিন্নজনের হাতে চাঁদের লিফলেট দিয়ে ভোট চান রাজশাহীর আইনজীবীরা।

বুধবার দিনব্যাপী তারা ধানের শীষের জন্য ভোট চান এবং তারেক রহমানের প্রতিশ্রুতি পৌঁছে দেন।

রাজশাহী জজকোর্টের সিনিয়র আইনজীবী এরশাদ আলীর নেতৃত্বে একদল আইনজীবী ভোটারদের কাছে গিয়ে আবু সাইদ চাঁদের ধানের শীষের লিফলেট বিতরণ করেন এবং বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত চারঘাট-বাঘা আসনে বিপুল ভোটের ব্যবধানে চাঁদকে বিজয়ী করার জন্য আহ্বান জানান। সেই সঙ্গে বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ডসহ সব ধরনের সুযোগ সৃষ্টি হবে বলে ভোটারদের কাছে প্রতিশ্রুতি তুলে ধরেন এরশাদ আলী।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- চারঘাট উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, সাংগঠনিক সম্পাদক হাসান মাসুদ রানা, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম