Logo
Logo
×

সারাদেশ

২১ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৬ এএম

২১ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়

ফাইল ছবি

শীতলক্ষ্যা নদী অতিক্রমসহ আদমজী ইপিজেডের অভ্যন্তরে ক্ষতিগ্রস্ত ২০ ইঞ্চি ব্যাসের সঞ্চালন গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজ চলছে। এই কারণে বৃহস্পতিবার রাত ১০টা থেকে পরবর্তী ২১ ঘণ্টা নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকায় তীব্র স্বল্পচাপ থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত পাইপলাইন প্রতিস্থাপনের কাজ সম্পন্ন করার লক্ষ্যে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত ১০টা থেকে পরদিন শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহে তীব্র স্বল্পচাপ থাকবে।

সেখানে বলা হয়, শীতলক্ষ্যা নদীর পশ্চিম দিকের নারায়ণগঞ্জ, পঞ্চবটি, মুক্তারপুর, মুন্সিগঞ্জ, জিনজিরা ও শ্যামপুর (বিসিক) এলাকার সকল শ্রেণির গ্রাহক স্বল্পচাপের কারণে ভোগান্তির মুখে পড়তে পারেন। পাশাপাশি আশপাশের কিছু এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম