Logo
Logo
×

সারাদেশ

অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার ২

Icon

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৯ পিএম

অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার ২

লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুজন গ্রেফতার।

লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়। 

গ্রেফতাররা হলেন- লক্ষ্মীপুর সদরের দেওপাড়া গ্রামের কাজল ইসলাম সুমনের ছেলে মো. ইমরান হোসেন (২৫) এবং আলেয়াপুর ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে মো. সজিব (২৭) ।     

ক্যাপ্টেন আরমান হাবিব অপু জানান, এর আগে স্থানীয় চন্দ্রগঞ্জ ও নোয়াখালীর আলেয়াপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৪টি এলজি, ৩৭ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ৪টি খালি কার্তুজ, ৫৩টি আতশবাজি, ২টি ককটেল, ১টি দেশীয় অস্ত্র ও একটি বিপি উদ্ধার করা হয়।

গ্রেফতার ইমরান হোসেন হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। অভিযান শেষে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতার ব্যক্তিদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম