Logo
Logo
×

সারাদেশ

ধানের শীষের স্লোগান, স্ত্রী-সন্তানসহ স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে মামলা

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৯ পিএম

ধানের শীষের স্লোগান, স্ত্রী-সন্তানসহ স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে নির্বাচনি প্রচারণায় ধানের শীষের স্লোগান দিয়ে প্রতারণামূলক বক্তব্য রাখায় বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী শাহ আলম, তার স্ত্রী ও দুই পুত্রসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমলি ফতুল্লা আদালতে মামলা করেছেন সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি।

বৃহস্পতিবার দুপুরে মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

এদিন শাহ আলমকে একই অভিযোগে পূর্বে মুকুল নামে এক ব্যক্তির দায়ের করা আরেকটি মামলায় ৯ ফেব্রুয়ারি নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছেন।

সাইফুল ইসলামের মামলার বিবাদীরা হলেন- হরিণ প্রতীক নিয়ে নির্বাচন করা স্বতন্ত্র প্রার্থী শাহ আলম, তার স্ত্রী ইসরাত জাহান সুমি, তাদের ছেলে আহনাফ রাফসান শাসন, ছেলে আহনাফ শাহ সাহেল, কর্মী শাহীন মুন্সি, সোহেব আক্তার সোহাগ, জিয়াউল হক জিয়া ও পলাশ হোসেন শরীফ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার আইনজীবী ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভুঁইয়া জানান, ১, ২ ও ৩ ফেব্রুয়ারি ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে প্রতারণামূলকভাবে শাহ আলমসহ বিবাদীরা বিএনপি ও ধানের শীষের মার্কা হরিণ, বেগম খালেদা জিয়ার মার্কা হরিণ, দেশনেত্রীর মার্কা হরিণ বলে বিভ্রান্তিমূলক স্লোগান দেয়। এতে ভোটারদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেছেন তিনি। আমাদের আবেদন তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম