Logo
Logo
×

সারাদেশ

দাঁড়িপাল্লায় আলোকসজ্জা, জামায়াতের সমর্থককে জরিমানা

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩০ পিএম

দাঁড়িপাল্লায় আলোকসজ্জা, জামায়াতের সমর্থককে জরিমানা

মীরসরাইয়ে জামায়াতে ইসলামীর নির্বাচনি প্রতীক দাঁড়িপাল্লায় আলোকসজ্জা করায় জামায়াতে ইসলামীর এক সমর্থককে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মীরসরাই পৌরসদরে ফুটওভার ব্রিজের রেলিংয়ে দাঁড়িপাল্লা প্রতীকে আলোকসজ্জা করেন জামায়াতে ইসলামীর সমর্থক স্থানীয় ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন মাসুদ। এতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হওয়ায় ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের। এছাড়া আলোকসজ্জা তাৎক্ষণিক সরিয়ে ফেলার নির্দেশনা দেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান বলেন, আমার অজান্তেই কর্মীরা অতি উৎসাহী হয়ে এমন প্রচারণা করছেন। তিনি নির্বাচনি সব প্রচারণায় বিধি মেনে চলার জন্য নেতাকর্মীদের প্রতি অনুরোধ করেন।

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম