Logo
Logo
×

সারাদেশ

বিএনপি ছাড়া অন্য কেউ দেশের জনগণকে নিয়ে ভাবেনি: খন্দকার মারুফ

Icon

কুমিল্লা উত্তর প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪০ পিএম

বিএনপি ছাড়া অন্য কেউ দেশের জনগণকে নিয়ে ভাবেনি: খন্দকার মারুফ

কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন তার ছেলে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

বৃহস্পতিবার মেঘনা উপজেলার এক পথসভায় বলেছেন, ধানের শীষের দল ছাড়া অন্য কেউ অতীতে দেশের জনগণকে নিয়ে ভাবেনি, জনগণের স্বার্থরক্ষায় কাজ করেনি। বিএনপিই একমাত্র দল ক্ষমতায় থাকুক আর বিরোধী দলে থাকুক, দেশের মানুষের স্বার্থে সর্বদা প্রফুল্লচিত্তে কাজ করছে। আগামীতে জাতির উন্নত ভবিষ্যৎ গঠনে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অতীব গুরুত্বপূর্ণ। ক্লিন ইমেজের ব্যক্তিত্ব, উন্নয়নের স্বপ্নদ্রষ্টা, ধানের শীষের প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

বৃহস্পতিবার কুমিল্লা-১ (দাউদকান্দি- মেঘনা) আসনের প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে মেঘনা উপজেলার  ভাওরখোলা এবং মানিকার চর ইউনিয়নের ওমরাকান্দা, ভাওরখোলা, বৈদ্যনাথপুর, মাধপুর নোয়াগাঁও, মানিকার চর দরগাহ মাঠ, আমিরাবাদ এবং বারহাজারী স্পটে নির্বাচনি গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

খন্দকার মারুফ বলেন, বিএনপি যখনই ক্ষমতায় থাকে- দেশের সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়। মানুষের জান-মাল নিরাপদ থাকে। এটি আজ প্রমাণিত সত্য। তাই চারিদিকে আজ ধানের শীষের গণজোয়ার। দেশের মানুষ ধানের শীষকে বিজয়ী করার জন্য মুখিয়ে আছেন।

ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমুল হাসানের নেতৃত্ব মেঘনা উপজেলা গণঅধিকার পরিষদের মোখলেছুর রহমানসহ নেতাকর্মীরা বিএনপির পথসভায় উপস্থিত হয়ে ধানের শীষের পক্ষে সমর্থন ঘোষণা করেছেন।

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম