এক মিনিটে জীবন বদলে গেল ১৯৪ তরুণ-তরুণীর
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
‘সনদ ছিল ঘরে, জীবন ছিল পরে’, এক মিনিটে বদলে গেল ১৯৪ তরুণ-তরুণীর জীবন। ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চাকরি মেলার আয়োজন করে গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।
বিশ্বব্যাংক ও 'Accelerating and Strengthening Skills for Economic Transformation' ASSET প্রজেক্ট প্রকল্পের অধীনে দিনব্যাপী আয়োজিত মেলায় দেশের ১০টি শিল্প প্রতিষ্ঠান অংশ নেয়। এতে ১৯৪ তরুণ-তরুণীর চাকরি হয়েছে। বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হয়ে তাদের জীবন বদলে গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রকৌশলী সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক পরিচালক সেঁজুতি ধর। তিনি বলেন, কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে কর্মসংস্থান নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য। এ ধরনের চাকরি মেলা তরুণদের জন্য বড় সুযোগ সৃষ্টি করছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. কেফায়েত উল্লাহ, গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার।
এছাড়াও বক্তব্য রাখেন- টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রকৌশলী লতিফুর রহমান, ইন্সট্রাক্টর আশাদুল ইসলাম, খাইরুল ইসলাম, মাসুদুর রহমান প্রমুখ।
