Logo
Logo
×

সারাদেশ

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে কৃতীশিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

Icon

যুগান্তর প্রতিবেদন (নবাবগঞ্জ)

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৭ পিএম

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে কৃতীশিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

ছবি: যুগান্তর

ঢাকার নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে এসব কর্মসূচি পালিত হয়।

সকালে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে জাতীয় পতাকা উত্তোলন, শপথবাক্য পাঠ এবং মশাল প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এ সময় ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেওয়ার পর ক্রেস্ট দিয়ে বিশেষ সম্মাননা জানানো হয়। 

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরাও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান শিক্ষক আইয়ুব আলীর সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি শফিকুল ইসলাম নিরব। প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ। 

আবু শফিক বলেন, শারীরিক শক্তি, মানসিক চিন্তা-চেতনা ও বুদ্ধির বিকাশে অনেক মাধ্যমের মধ্যে অন্যতম খেলাধুলা। এতে সুস্থ শরীর গঠন, সঠিক ব্যক্তিত্ব বিকাশ ও মানসিক বিকাশে কার্যকর ভূমিকা রাখে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।

পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম