Logo
Logo
×

সারাদেশ

মা-বোনদের সম্মান বিএনপির কাছে অমূল্য সম্পদ: যুবদল সম্পাদক

Icon

‎চরফ্যাশন দক্ষিণ (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১২ পিএম

মা-বোনদের সম্মান বিএনপির কাছে অমূল্য সম্পদ: যুবদল সম্পাদক

‎ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন,  একটি দল মা-বোনদের কাছে ভোট চায়, কিন্তু এই দলটির কাছে ১৯৭১ সালে মা-বোনদের সম্মান ও মর্যাদা ছিল না। এরা আজ কয়েক হাজার টাকা দিয়ে আপনাদের বিবেকের দাম নির্ধারণ করতে চায়। বিকাশ, নগদ বা সরাসরি বাড়িতে গিয়ে এক থেকে দুই হাজার টাকা বিতরণ করে ভোট কেনার চেষ্টা করছে। বিএনপির কাছে আপনাদের সম্মান অমূল্য সম্পদ।

তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন- প্রতিটি পরিবারের নারী সদস্যের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবেন। এটা কোনো দয়া নয়, এটা আপনাদের অধিকার। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের সম্মান, আত্মমর্যাদা ও স্বাধীন সিদ্ধান্ত কোনোভাবেই বিক্রি করবেন না। ভোট আপনার অধিকার, এটি কোনো পণ্য নয়। বিএনপিকে ধানের শীষে ভোট দিলে আপনারা রাষ্ট্রের সব সুযোগ-সুবিধা পাবেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নয়ন এসব কথা বলেন।

‎‎তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের ভোটের অধিকার, গণতন্ত্র ও আইনের শাসনের পক্ষে লড়াই করে এসেছে। জনগণের শক্তিতেই বিএনপি রাজনীতি করে, কোনো ধরনের অবৈধ শক্তি বা কালো টাকার ওপর নির্ভর করে নয়। বিএনপি নীতি-নৈতিকতার ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে চায়। এজন্য আমাদের আহবান,  আপনারা অন্যায়ের প্রতিবাদ করবেন। সমাজে যারা ইভটিজিং করে, মাদক ব্যবসার সঙ্গে জড়িত, চাঁদাবাজি করে তাদের কোনোভাবেই প্রশ্রয় দেবেন না। তাদের পুলিশে সোপর্দ করবেন। আমি কোনো অপরাধীকে ছাড়াতে কখনো পুলিশকে ফোন করব না। বরং ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করতে আপনাদের পাশে থাকব।

‎সমাবেশে কয়েক হাজার নারী ভোটার অংশগ্রহণ করেন। এ সময় চরফ্যাশন উপজেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম