Logo
Logo
×

সারাদেশ

প্রচারণাকালে অসুস্থ হয়ে পড়েন এনসিপি প্রার্থী সারোয়ার তুষার

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৯ পিএম

প্রচারণাকালে অসুস্থ হয়ে পড়েন এনসিপি প্রার্থী সারোয়ার তুষার

নির্বাচনি প্রচারণা চালানের সময় অসুস্থ হয়ে পড়েন নরসিংদী-২ পলাশ আসনে জাতীয় নাগরিক কমিটির এনসিপির প্রার্থী সারোয়ার তুষার। পরে নেতাকর্মী ও সমর্থকরা তাকে নিয়ে যায়।

নরসিংদীর-২ পলাশ আসনে জাতীয় নাগরিক কমিটির এনসিপির প্রার্থী সারোয়ার তুষারের সমর্থক দীপ্ত জানান, সকাল ১০টায় এনসিপির প্রার্থী সারোয়ার তুষার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ঘোড়াশাল বাসস্ট্যান্ড এলাকায় নির্বাচনি প্রচারণা শুরু করেন। বেলা ১১টার দিকে প্রচারণা চলানোর সময় তিনি শারীরিক অসুস্থতা বোধ করেন। পরে নেতাকর্মীরা তাকে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরে সেখান থেকে বাসায় ফিরে যায়। তিনি বর্তমানে সুস্থ আছেন বলেও জানান এই সমর্থক।

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম