ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে কাউকে পালাতে হবে না: রেজাউল করীম
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১১ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর সৈয়ম মুহাম্মদ রেজাউল করীম। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর সৈয়ম মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ পালায়, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বিএনপি পালায়। তবে ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে কাউকে পালাতে হবে না। এ জমিনে সবাই বুক ফুলিয়ে হাঁটবেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে ভোলার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভোলা-১ আসনে ইসলামী আন্দোলন সমর্থিত প্রার্থী ওবায়দুর রহমানের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করীম বলেন, ওবায়দুর রহমানের সমর্থন প্রতিদিন বাড়ছে। তার বিজয় প্রায় সুনিশ্চিত।
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ও বিএনপি জোটের বিষয়ে তিনি বলেন, বর্তমানে যেভাবে নির্বাচনি প্রচার চলছে তাতে বলা যায়, এরা কেউ ইসলাম অনুসারে দেশ চালাবে না। এটা তাদের পরিষ্কার ঘোষণা। তাই বলব, ইসলামের পক্ষে, হাতপাখার পক্ষে ১২ তারিখে ভোট দিন। এতে ইসলামের সঙ্গে জড়িয়ে থাকলে দুনিয়াতে শান্তি, আখিরাতেও শান্তি পাওয়া যাবে।
এ সময় আরোা বক্তব্য দেন ভোলা-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ওবায়দুর রহমানসহ স্থানীয় শীর্ষ নেতারা।
