Logo
Logo
×

সারাদেশ

বগুড়ার ধুনটে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৭ এএম

বগুড়ার ধুনটে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত

আহত ছাত্রদল নেতা মিলন রহমান। ছবি: যুগান্তর

বগুড়ার ধুনটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিলন রহমান (২৪) নামে ছাত্রদল নেতা আহত হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার চিকাশী ইউনিয়নের জোড়শিমুল গ্রামে হটিয়ারপাড়া ভোট কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে। তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

অভিযোগে জানা যায়, ধুনট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মিলন রহমান বুধবার রাত ৯টার দিকে ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের জোড়শিমুল গ্রামে হটিয়ারপাড়া ভোট কেন্দ্রের পাশে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা পেছন থেকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ হামলার ঘটনায় ছাত্রদলের পক্ষ থেকে স্থানীয় জামায়াত-ছাত্রশিবিরকে দায়ী করা হয়েছে। তবে জামায়াত ও ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, এ সহিংসতার সঙ্গে তারা জড়িত নন।

রাত সোয়া ১০টার দিকে ধুনট থানার ওসি আতিকুল ইসলাম ছুরিকাঘাতে আহত কলেজ ছাত্রদল সভাপতি মিলন রহমানের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম