Logo
Logo
×

সারাদেশ

টঙ্গীতে অধিকাংশ ভোটকেন্দ্রে অর্ধেক প্রার্থীর এজেন্ট নেই

Icon

টঙ্গী শিল্পাঞ্চল (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩২ এএম

টঙ্গীতে অধিকাংশ ভোটকেন্দ্রে অর্ধেক প্রার্থীর এজেন্ট নেই

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ভোট কেন্দ্র। ছবি: যুগান্তর

ভোট শুরু হওয়ার দেড় ঘণ্টা অতিবাহিত হলেও অধিকাংশ কেন্দ্রে অর্ধেক প্রার্থীর এজেন্ট নেই। কেন্দ্রের বাইরে বিচ্ছিন্নভাবে ভোটার আছে কিন্তু লাইনে যাচ্ছেন কম। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ভোট কেন্দ্রে গিয়ে এই চিত্র দেখা গেছে। 

সরেজমিনে দেখা যায়, এই কেন্দ্রে মোট ভোটার ৫১৭৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩১২৭ ও নারী ভোটার ২০৫০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার একজন। সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হলেও ৯টা পর্যন্ত লাইনে ভোটার পাওয়া যায়নি। তবে কেন্দ্রের বাইরে বিচ্ছিন্নভাবে ভোটাররা অবস্থান করছেন।  

ভোটকেন্দ্রের বিভিন্ন কক্ষে গিয়ে দেখা যায়- ধানের শীষ, শাপলা কলি, হাতপাখা, ট্রাক ও মাছ প্রার্থীর এজেন্ট আছে। এই আসনে ১২ জন প্রার্থী থাকলেও কোথাও ৪ বা কোথাও ৬ জন প্রার্থীর পোলিং এজেন্ট আছে। তবে অনেক এজেন্টের কাছে প্রার্থীর প্লেকার্ড দেখা যায়নি। প্রশ্ন করলে তারা জানান, এজেন্ট কার্ড ভুলে বাসায় রেখে এসেছেন।  

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শওকত হোসেন যুগান্তরকে বলেন, যেসব প্রার্থীর এজেন্ট এসেছেন তারা কাজ করছেন। কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা ভালো বলে তিনি জানান। 

ভোট কাস্টের পরিসংখ্যান জানতে চাইলে তিনি বলেন, দুই ঘণ্টা পর পর হিসাব করা হবে। 

এদিকে টঙ্গীর এরশাদ নগর, মুদাফা, আরিচপুরসহ বিভিন্ন কেন্দ্রে অর্ধেকের বেশি প্রার্থীর এজেন্ট পাওয়া যায়নি। 

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম