বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সামিহা আফরিন। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
যশোর শহরের ষষ্ঠীতলাপাড়া এলাকার সামিহা আফরিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ভোট দিতে ১০ ফেব্রুয়ারি বাড়ি এসেছেন এ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে তিনি তার ভোটকেন্দ্র শহরের আব্দুস সামাদ মেমোরিয়াল অ্যাকাডেমিতে যান। সঙ্গে ছিলেন তার বাবা সাবেক ব্যাংকার গোলাম এমদানি। মেয়েকে ভোট প্রদান কক্ষের সামনে পৌঁছে দিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি।
পাঁচ মিনিটের মধ্যে ভোটের কার্যক্রম সম্পন্ন করে বেরিয়ে আসেন সামিহা। বলেন, ‘জীবনের প্রথম ভোট খুব ভালো লাগছে। দীর্ঘদিন ছুটির ব্যাপার কেমন যেন একটা ঈদের আমেজ। সকাল থেকেই দেখছি পাড়ার লোকজন দলবেঁধে ভোটকেন্দ্রে যাচ্ছেন।’
সামিহা আফরিন ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয়বর্ষের শিক্ষার্থী।
উল্লেখ্য, সামিহা যে কেন্দ্রে ভোট দিয়েছেন সেখানে পুরুষ ভোটার ২৩৯০ এবং নারী ভোটার ২৫৪১।
এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সাইদুজ্জামান ও মাহমুদ হাসান বলেন, ‘সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটাররা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছেন।’

