নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২০ পিএম
স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ সিদ্বিরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। বিকাল ৩টায় এ ঘোষণা দেন তিনি।
রেজাউল করিম অভিযোগ করে বলেন, সোনারগাছি সিদ্ধিরগঞ্জ এলাকায় অনেক ভোটকেন্দ্রে আমার এজেন্টদের ঢুকতে দেয়নি পুলিশ। ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে ভয় ভীতি দেখিয়ে। এরকম হওয়ার কথা ছিল না। নির্বাচন কমিশন আমাদেরকে আশ্বস্ত করেছিল, ভোটের মাঠে আমরা সেটি প্রতিফলন দেখিনি।
সেনাবাহিনী আসলে ভোটকেন্দ্র থেকে সবাই বেরিয়ে গেছে, আবার সেনাবাহিনী চলে গেলেই এসে ধানের শীষে সিল মারছে।
তিনি বলেন, তারেক রহমান বলেছিলেন আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। কিন্তু সারাদেশে যা হয়েছে নারায়ণগঞ্জে সোনারগাঁয় হয়েছে ব্যতিক্রম। আমি মনে করি একটি সুন্দর নির্বাচন হলে মানুষ তার কাঙ্খিত প্রার্থীকে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। তিনি পুনঃনির্বাচন দাবি করে এই নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

-698dad2eac080.jpg)