Logo
Logo
×

সারাদেশ

জামায়াতের পক্ষে টাকা বিতরণ করা এক ব্যক্তির কারাদণ্ড

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২০ পিএম

জামায়াতের পক্ষে টাকা বিতরণ করা এক ব্যক্তির কারাদণ্ড

প্রতীকী ছবি

গাজীপুর কাপাসিয়ার একটি কেন্দ্রে সকালে জামায়াতের প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় শামিমুল ইসলাম নামে একজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন নির্বাচনকালীন সংক্ষিপ্ত বিচারিক আদালত। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গাজীপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান এ সাজা দেন।

আদালত সূত্রে জানা গেছে, তিনি কুড়িগ্রামের ভোটার এবং ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস চাকুরি করেন। গতকাল রাত থেকে কালিয়াকৈর উপজেলার লতিফপুর ইউনিয়নে ভোটারদের মাঝে টাকা বিতরণ করছিলেন। সকালে জনতার হাতে ধরা পড়েন। 

পরবর্তীতে বিচারক যাচাই-বাচাই করে সত্যতা পাওয়ায় তাকে কারাদণ্ড দেন। এসময় তার কাছ থেকে ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম