Logo
Logo
×

সারাদেশ

বিএনপি-ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্যে মারামারি, আহত ৪

Icon

যুগান্তর প্রতিবেদন, ভোলা

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৯ পিএম

বিএনপি-ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্যে মারামারি, আহত ৪

চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকায় একটি ভোট কেন্দ্রের পাশে বিএনপি ও ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। ছবি: যুগান্তর

ভোলা-৪ আসনের চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকায় একটি ভোট কেন্দ্রের পাশে বিএনপি ও ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে শশীভূষণ থানার এলাকার আঞ্জুরহাট মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের মাঠের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, বিএনপি ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা সকাল থেকেই কেন্দ্রের মাঠের পাশে অবস্থান করছিল। দুপুর আনুমানিক দেড়টার দিকে ইসলামী আন্দোলনের কর্মী কাশেম ও হাসানের সঙ্গে স্থানীয় বিএনপির নেতা পালোয়ান ও মামুম হাওলাদারের বাকবিতণ্ডা হয়।  

একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা চালান। পরে তাদের প্রতিহত করেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। তখন উভয়পক্ষের মধ্যে মারামারি হয়। এতে উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হন। 

শশীভূষণ থানার ওসি মো. ফকরুল ইসলাম জানান, তারা কেন্দ্রের বাইরে মারামারি করেছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখে উভয়পক্ষই পালিয়ে যায়।  

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম