Logo
Logo
×

সারাদেশ

নারী কক্ষে প্রবেশ করায় বিএনপি নেতাকে জরিমানা

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪০ পিএম

নারী কক্ষে প্রবেশ করায় বিএনপি নেতাকে জরিমানা

বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে বিএনপি নেতাকে জরিমানা ভ্রাম্যমান আদালতের। ছবি: যুগান্তর

বগুড়ার শিবগঞ্জে নারীদের কক্ষে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ভ্রাম্যমান আদালত তাহেরুল ইসলাম নামে এক বিএনপি নেতাকে দুই হাজার টাকা জরিমানা করেছেন। এছাড়া তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রায়নগর ইউনিয়নের দারুস সুন্নাত সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন জানান, ভোটার না হওয়া সত্ত্বেও কেন্দ্রে অনধিকার প্রবেশ করায় ওই ব্যক্তিকে জরিমানা আদায় ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত তাহেরুল ইসলাম বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় দারুস সুন্নাত সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছিল। এ সময় বিএনপি নেতা তাহেরুল ইসলাম ওই কেন্দ্রের নারীদের ভোটকক্ষে প্রবেশ করেন। পরে কেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার ও অন্যরা তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেন। 
বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন জানান, দারুস সুন্নাত সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে নারীদের ভোটকক্ষে অনুমতি ছাড়া প্রবেশ ও বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তাহেরুল ইসলাম। প্রিসাইডিং অফিসার ও অন্যরা তাকে আটক করে কক্ষের বাহিরে বসে রাখেন। তিনি সেখানে গিয়ে তাকে দুই হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি ভবিষ্যতে এমন কাজ না করার অঙ্গীকারনামা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনপি নেতা তাহেরুল ইসলাম জানান, ওই কেন্দ্রে জামায়াতের কিছু নারী কর্মী ‘জান্নাতের টিকিট’ বিক্রি করছিলেন। জান্নাতের কথা বলে ভোটদানে রাজি করা হচ্ছিল। বিষয়টি দেখে তিনি বাধা দিতে গেলে তাকে আটক করে জরিমানা করা হয়েছে।

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম