বগুড়ার সাতটি আসনে ভোট পড়েছে, ৬৯.১০ শতাংশ
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার সাতটি আসনে নয় ঘণ্টায় ভোট পড়েছে, ৬৯ দশমিক ১০ শতাংশ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছিয়া খাতুন।
তিনি জানান, বগুড়া-১ আসনে ৬১ দশমিক ৮৬ শতাংশ, বগুড়া-২ আসনে ৬৮ দশমিক ৫৫ শতাংশ, বগুড়া-৩ আসনে ৭০ দশমিক ৫১ শতাংশ, বগুড়া-৪ আসনে ৭৩ দশমিক ৪৫ শতাংশ, বগুড়া-৫ আসনে ৭০ দশমিক ৩২ শতাংশ, বগুড়া-৬ আসনে ৭১ দশমিক ১৫ শতাংশ এবং বগুড়া-৭ আসনে ৬৭ দশমিক ৮৯ শতাংশ ভোট পড়েছে। এই ভোটের হারে পোস্টাল ব্যালট গণনা করা হয়নি।
সূত্রটি আরও জানায়, বৃহস্পতিবার সকাল ১০টায় ভোট শুরুর আড়াই ঘণ্টায় ১৮ দশমিক ৩৬ শতাংশ, দুপুর ১২টায় সাড়ে চার ঘণ্টায় ৩৮ দশমিক ৫৫ শতাংশ, দুপুর ২টায় সাড়ে ছয় ঘণ্টায় ৫৩ দশমিক ১৪ শতাংশ এবং বিকাল সাড়ে ৪টায় ৯ ঘণ্টায় ৬৯ দশমিক ১০ শতাংশ ভোট পড়েছে।
এদিকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে ২৪ হাজার ৫১৬ ভোট। ভোট সংগ্রহের হার ৭৮ দশমিক ৬৯ শতাংশ।
এর মধ্যে বগুড়া-১ আসনে ভোটার সংখ্যা ৩৮২০ ও সংগ্রহের হার ৭৭ দশমিক ৬৭ শতাংশ, বগুড়া-২ আসনে ভোটার সংখ্যা ২৮১৫ ও সংগ্রহের হার ৭৭ দশমিক ৩৭ শতাংশ, বগুড়া-৩ আসনে ভোটার সংখ্যা ৩৮১১ ও সংগ্রহের হার ৭৬ দশমিক ৩৩ শতাংশ, বগুড়া-৪ আসনে ভোটার সংখ্যা ২৫৩০ ও সংগ্রহের হার ৭৬ দশমিক ২১ শতাংশ, বগুড়া-৫ আসনে ভোটার সংখ্যা ৩১৭৫ ও সংগ্রহের হার ৮৩ দশমিক ২৪ শতাংশ, বগুড়া-৬ আসনে ভোটার সংখ্যা ৩৭৩৬ ও সংগ্রহের হার ৮০ দশমিক ৫১ শতাংশ এবং বগুড়া-৭ আসনে ভোটার সংখ্যা ৪৬২৯ ও সংগ্রহের হার ৭৯ দশমিক ৫০ শতাংশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় জেলার ৯৮৩ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। শুরুতে কোথায় ভোটার বেশি আবার কোথাও খুব কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটার বাড়তে থাকে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোট দেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
