Logo
Logo
×

সারাদেশ

ভোলা-২ আসনে ধানের শীষ প্রতীকে হা‌ফিজ ইব্রা‌হিম জয়ী

Icon

বোরহানউদ্দিন প্রতি‌নি‌ধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৬ পিএম

ভোলা-২ আসনে ধানের শীষ প্রতীকে হা‌ফিজ ইব্রা‌হিম জয়ী

ভোলা-২ (বোরহানউ‌দ্দিন-‌দৌলতখান) সংসদীয় আসনে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য হলেন বিএনপির কে‌ন্দ্রীয় কমিটির নির্বা‌হী সদস্য হা‌ফিজ ইব্রা‌হিম। দুই উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট কেন্দ্র ১৩৮টি, ভোটার সংখ‌্যা ৩ লাখ ৯১ হজার ২৮৪ ।

দৌলতখা‌নে ১ লাখ ৬৪ হাজার ৩৭২ ভোটের ম‌ধ্যে হা‌ফিজ ইব্রা‌হিম (বিএন‌পি) পে‌য়ে‌ছেন ৫৪ হাজার ৩ ভোট। জামায়াত প্রার্থী মাওলানা ফজলুল ক‌রিম পে‌য়ে‌ছেন ৩০ হাজার ৩১১ ভোট‌ । ওই উপ‌জেলায় বিএন‌পি ২৩ হাজার ৬৯২ ভো‌ট বেশি পেয়েছেন বলে জানিয়েছেন দৌলতখান নির্বাচন সং‌শ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটা‌নিং অফিসার আব্দুল্লা খায়রুল ব‌লেন, সরকারিভা‌বে এখ‌নো আমরা ফলাফল ঘোষণা ক‌রি‌নি।

বোরহানউদ্দিন উপ‌জেলায় ভোটা‌রের জন‌্য কেন্দ্র র‌য়ে‌ছে ৮২টি মোট ভোটা‌রের সংখ‌্যা ২ লাখ ২৬ হাজার ৯১২ জন। ৮২ কে‌ন্দ্রের ম‌ধ্যে (ধা‌নের শীষ) প্রতিক হা‌ফিজ ইব্রা‌হিম পে‌য়ে‌ছেন ৬৫ হাজার ২৪৫ ভোট। অপর দি‌কে জামায়াত সম‌র্থিত মাওলান ফজলুল ক‌রিম পে‌য়ে‌ছেন ৬১ হাজার ৫৪৯ ভোট।

বোরহানউদ্দিন নির্বা‌হী অফিসার ও উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ম‌নোরঞ্জন বর্মন জানান, ৮২টি কে‌ন্দ্রের পূর্ণাঙ্গ ফলাফলে দেখা যা‌চ্ছে ধা‌নের শীষ প্রতীক হা‌ফিজ ইব্রা‌হিম জামা‌য়াত প্রার্থী ফজলুল ক‌রি‌মের চে‌য়ে ৩ হাজার ৬৯৬ ভোট বেশি পে‌য়ে বেসরকারি ভা‌বে জয়ী হয়েছেন।

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম