Logo
Logo
×

সারাদেশ

সিরাজগঞ্জ-৬ আসনে বিএনপির প্রার্থী এমএ মুহিতকে বিজয়ী ঘোষণা

Icon

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৮ এএম

সিরাজগঞ্জ-৬ আসনে বিএনপির প্রার্থী এমএ মুহিতকে বিজয়ী ঘোষণা

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এমএ মুহিত। ছবি: যুগান্তর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিএনপির ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী ড. এমএ মুহিতকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের বেসরকারি এ ফলাফল ঘোষণা করা হয়েছে। 

এতে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এমএ মুহিতকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট প্রার্থী এনসিপির এসএম সাইফ মোস্তাফিজ পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৮২৪ ভোট। 

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আমিনুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেছেন।

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম