শরীয়তপুরে বিজয়ী ধানের শীষের তিন প্রার্থী। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের তিনটি আসনেই বিএনপি জয়লাভ করেছে।
এর মধ্যে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিএনপি প্রার্থী (ধানের শীষ) সাঈদ আহমেদ ৫২ হাজার ৭৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোট প্রার্থী (রিকশা) মাওলানা জালাালুদ্দীন আহমেদ পেয়েছেন ৩০ হাজার ৬০২ ভোট।
শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে ১ লাখ ২৯ হাজার ৮৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী (ধানের শীষ) সফিকুর রহমান কিরণ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (দাঁড়িপাল্লা) ডা. মাহমুদ বকাউল পেয়েছেন ৭০ হাজার ৮৯২ ভোট।
শরীয়তপুর-৩ (গোসাইরহাট-ডামুড্যা-ভেদরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী (ধানের শীষ) মিয়া নুরুদ্দিন আহমেদ অপু ১ লাখ ৬ হাজার ৩৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী (দাঁড়িপাল্লা) মোহাম্মদ আজহারুল ইসলাম পেয়েছেন ৬৭ হাজার ৭৮৫ ভোট।
বেসরকারিভাবে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এ ফল ঘোষণা করেছেন।

