|
ফলো করুন |
|
|---|---|
২৯৯-পার্বত্য রাঙামাটি আসনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে প্রায় ২ লাখ ২৯ হাজার ভোটে বিজয়ী হয়েছেন বিএনপির ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ান।
মোট ২১৩টি কেন্দ্রে তিনি পেয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৯৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পেয়েছেন ৩০ হাজার ৯৯২ ভোট।
এ আসনে ২ লাখ ২৮ হাজার ৯৮৮ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা।
সহকারী জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন জানান, রাঙামাটি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এ আসনটির নির্বাচনি এলাকার মোট ৫ লাখ ৯ হাজার ২৬৭ ভোটারের মধ্যে ৫৪ শতাংশের অধিক ভোট পড়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফলাফলে জানানো হয়, রাঙ্গামাটি ২৯৯ নম্বর আসনে মোট ভোটার ৫ লাক ৯ হাজার ২৬৭ জন। পোস্টাল ব্যালট কেন্দ্রসহ মোট ২১৪টি কেন্দ্রে ভোট প্রদান করেছে ২ লাখ ৭৩ হাজার ৭৯৯ জন ভোটার। যা মোট ভোটের ৫৩ দশমিক ৭৬ শতাংশ। এখানে বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৮৬৬ এবং বাতিল হয়েছে ১০ হাজার ১১২ ভোট। এই আসনে গণভোটে ‘না’ তে ভোট দিয়েছেন ১৭ হাজার ৯৮০৫ জন এবং ‘হ্যাঁ’ তে ভোট দিয়েছেন ৭১৭১৯ জন ভোটার।
রাঙ্গামাটি আসনে মোট সাতজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাড়াও অন্যান্য প্রার্থীদের প্রাপ্ত ভোটের সংখ্যা রিকশা প্রতীকে ১১ দলীয় জোটের প্রার্থী আবু বকর সিদ্দিক পেয়েছেন ২২ হাজার ৭১৫ ভোট, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী হাজী জসিম উদ্দিন পেয়েছেন ৩ হাজার ৬৭২ ভোট, লাঙল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী অশোক তালুকদার পেয়েছেন ২ হাজার ৯৭৪ ভোট, কোদাল প্রতীকে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা পেয়েছেন ১ হাজার ৭০ ভোট এবং ট্রাক প্রতীকে গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বাশার পেয়েছেন ৪৪৯ ভোট।
