Logo
Logo
×

সারাদেশ

৩০ বছর পর যে আসন পুনরুদ্ধার করল বিএনপি

Icon

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৪ এএম

৩০ বছর পর যে আসন পুনরুদ্ধার করল বিএনপি

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের নির্বাচিত সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্ছু। ছবি: যুগান্তর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ৩০ বছর পর ময়মনসিংহ-১০ (গফরগাঁও) হারানো আসন পুনরুদ্ধার করেছে বিএনপি।

এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আক্তারুজ্জামান বাচ্ছু।

স্বাধীনতা পরবর্তী সময়ে এ আসনটিতে মাত্র দুবার- ১৯৭৯ ও ১৯৯৬ সালে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছিলেন। এরপর থেকে এ আসনটি হাতছাড়া হয় বিএনপির। 

এ আসনে তরুণ নেতা আক্তারুজ্জামান বাচ্ছু ধানের শীষ প্রতীকে ৭৪ হাজার ৬৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আবু বক্কর ছিদ্দিকুর রহমান পেয়েছেন ৬৬ হাজার ৪২৪ ভোট। 

সহকারী রিটার্নিং অফিসার এনএম আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিভিন্ন কেন্দ্র থেকে ঘোষিত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। এ আসনে ১৫ ইউনিয়ন ও ১টি পৌর সভার ১১১ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯ হাজার ৩৬৪ জন।

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম