Logo
Logo
×

সারাদেশ

সৌহার্দপূর্ণ সাক্ষাতে বিএনপির নবনির্বাচিত এমপি মনোয়ার ও প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৪ এএম

সৌহার্দপূর্ণ সাক্ষাতে বিএনপির নবনির্বাচিত এমপি মনোয়ার ও প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী

মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আব্দুল মতিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এ সময় মাগুরা-১ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মতিন ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। পরে একে অপরের মুখে মিষ্টি তুলে দেন।

সাক্ষাৎকালে মনোয়ার হোসেন খানের সঙ্গে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলি আহমেদ, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেনসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ও মাগুরা-২ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুশতারশেদ বিল্লাহ বাকেরসহ জেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাতে উভয় পক্ষ সৌহার্দপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন এবং ভবিষ্যতে এলাকার উন্নয়ন ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম