Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১৩ লক্ষাধিক, ‘না’ ভোট পাঁচ লক্ষাধিক

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ পিএম

বগুড়ায় ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১৩ লক্ষাধিক, ‘না’ ভোট পাঁচ লক্ষাধিক

বগুড়ায় সদ্যসমাপ্ত গণভোটে ৯৯০টি কেন্দ্রে ২৯ লক্ষাধিক ভোটারের মধ্যে সোয়া ২১ লক্ষাধিক ভোট পড়েছে। এর মধ্যে বৈধ ভোটার ১৮ লক্ষাধিক ও বাতিল দুই লক্ষাধিক ভোট। ‘হ্যাঁ’ ভোট পড়েছে, ১৩ লক্ষাধিক আর ‘না’ ভোট পড়েছে, পাঁচ লক্ষাধিক ভোট।

আর বুঝতে না পেরে ডাবল চিহ্ন দেওয়ায় বাতিল হয়েছে দুই লক্ষাধিক ভোট।

বগুড়ার সিনিয়র জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফজলুল হক এসব তথ্য দিয়েছেন।

বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জেলার সাতটি আসনে ৯৯০টি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। মোট ভোট পড়েছে, ২১ লাখ ২৫ হাজার ৫৮ ভোট। বৈধ ভোটার ১৮ লাখ ৭২ হাজার ৫৬০ জন। বুঝতে না পেরে ডাবল টিক চিহ্ন দেওয়ায় ভোট বাতিল হয়েছে, দুই লাখ সাত হাজার ২৭৬টি। ‘হ্যাঁ’ ভোট পড়েছে, ১৩ লাখ ৪৭ হাজার ৭২৫টি। এছাড়া ‘না’ ভোট পড়েছে, পাঁচ লাখ ২১ হাজার ৮৩৫টি।

এর মধ্যে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে ১২৭ কেন্দ্রে মোট ভোটার তিন লাখ ৭৬ হাজার ৬১৪ জন। মোট ভোট পড়েছে, দুই লাখ ৩৫ হাজার ১৮৩টি। বৈধ ভোটার দুই লাখ ৯৫১ জন। বাতিল ভোটের সংখ্যা ৩৪ হাজার ২৩২টি। এখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে, এক লাখ ৪০ হাজার ২৪৯টি। আর ‘না’ ভোট পড়েছে, ৬০ হাজার ৭০২টি।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ১১৫ কেন্দ্রে মোট ভোটার তিন লাখ ৪২ হাজার ১৫৫ জন। মোট ভোট পড়েছে, দুই লাখ ৪৮ হাজার ১৭৫টি। বৈধ ভোটার দুই লাখ ১৫ হাজার ৮২৮ জন। বাতিল ভোটের সংখ্যা ৩১ হাজার ৩৪৭টি। এখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে, এক লাখ ৬৫ হাজার ৩৮টি। আর ‘না’ ভোট পড়েছে, ৫১ হাজার ৭৯০টি।

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে মোট ১১৯ কেন্দ্রে ভোটার তিন লাখ ৩৯ হাজার ১৭৩ জন। ভোট পড়েছে, দুই লাখ ৪৬ হাজার ৫৬৯টি। এর মধ্যে বৈধ ভোটার দুই লাখ ২০ হাজার ৬১১ জন। বাতিল ভোটের সংখ্যা ২৫ হাজার ৯৫৮টি। এখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে, এক লাখ ৫৩ হাজার সাত ভোট। আর ‘না’ ভোট পড়েছে, ৬৭ হাজার ৬০৪ ভোট।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ১১৫ কেন্দ্রে মোট ভোটার তিন লাখ ৫৯ হাজার ৫২৩ জন। ভোট পড়েছে, দুই লাখ ৭৪ হাজার ৩৩৯টি। এর মধ্যে বৈধ ভোটার দুই লাখ ৪০ হাজার ৬২৩ জন। বাতিল ভোটের সংখ্যা ৩৩ হাজার ৭১৬টি। এখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে, এক লাখ ৭৫ হাজার ৬৪৩ ভোট। আর ‘না’ ভোট পড়েছে, ৬৪ হাজার ৯৮০ ভোট।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ১৮৯ কেন্দ্রে মোট ভোটার পাঁচ লাখ ৭২ হাজার ৩৪০ জন। মোট ভোট পড়েছে, চার লাখ আট হাজার ২৭৫টি। এর মধ্যে বৈধ ভোটার তিন লাখ ৫২ হাজার ৫৯ জন। বাতিল ভোটের সংখ্যা ৫৬ হাজার ২১৫টি। এখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে, দুই লাখ ৪৬ হাজার ৪১৬ ভোট। আর ‘না’ ভোট পড়েছে, এক লাখ পাঁচ হাজার ৬৪৩ ভোট।

বগুড়া-৬ (সদর) আসনে ১৫১ কেন্দ্রে মোট ভোটার চার লাখ ৫৪ হাজার ৪৩ জন। ভোট পড়েছে, তিন লাখ ২২ হাজার ১৩০টি। এর মধ্যে বৈধ ভোটার দুই লাথ ৯৫ হাজার ৭৮২ জন। বাতিল ভোটের সংখ্যা ২৬ হাজার ৩৪৮টি। এখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে, দুই লাখ ১৫ হাজার ৫৭৯ ভোট। আর ‘না’ ভোট পড়েছে, ৮০ হাজার ২০৩ ভোট।

এছাড়া বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে ১৭৪ কেন্দ্রে মোট ভোটার পাঁচ লাখ ৩৮ হাজার ৯২ জন। ভোট পড়েছে, তিন লাখ ৯০ হাজার ৩৮৭টি। এর মধ্যে বৈধ ভোটার তিন লাখ ৪৫ হাজার ৭০৬ জন। বাতিল ভোটের সংখ্যা ৪৪ হাজার ৬৮১টি। এখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে, দুই লাখ ৫১ হাজার ৭৯৩ ভোট। আর ‘না’ ভোট পড়েছে, ৯০ হাজার ৯১৩ ভোট।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম